
ঢাকা, ১৬ জুলাই – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্বামীবাগে আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘক্ষণ থাকার কারণে বক্তব্যের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। এর পরপরই তাকে দ্রুত অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে রয়েছেন।
মির্জা ফখরুল তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এনএন/ ১৬ জুলাই ২০২৬





