রংপুরে র‌্যাবের অভিযানে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ ‍উদ্ধার

রংপুরে র‌্যাবের অভিযানে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ ‍উদ্ধার

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি পুকুরপাড় থেকে ১৭ রাউন্ড গুলি ও কার্তুজ ‍উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

শনিবার (১২ সেপ্টেম্বর ) দিবাগত রাতে উপজেলার লতিবপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে গুলি ও কার্তুজ উদ্ধার করে র‌্যাব-১৩।

প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করে রংপুর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান,
উদ্ধারকৃত গোলাবারুদের মধ্যে রয়েছে, শটগানের ৮ রাউন্ড সীসা কার্তুজ (লেড বল), শটগানের ৮ রাউন্ড রাবার কার্তুজ ও ১ রাউন্ড ৭.৬২ মি.মি. রাইফেলের তাজাগুলি।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) -এর একটি দল অভিযান চালিয়ে গুলি ও কার্তুজ ‍উদ্ধার করে থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় মামলা হয়েছে।

সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে এমন অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts