রংপুরে অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুরে অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার:

রংপুরে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জেলার বদরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করা, এবং লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো, রংপুর ডেইরি প্রোডাক্টকে ২৫ হাজার, প্রাণ ডেইরিকে ১০ হাজার, মা ট্রেডার্সকে ৭ হাজার, আবওয়া বাণিজ্য ভান্ডারকে ৬ হাজার এবং হবিবর গোস্ত ঘরকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে তাৎক্ষণিকভাবে জরিমানার ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন চিলিং সেন্টার, ফিড ও মাংসের দোকান পরিদর্শন ও নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালিত হয়। অভিযানে বদরগঞ্জ উপজেলার ১৩ নম্বর রেলগেট বাজার ও বদরগঞ্জ বাজার এলাকায় ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুর বিভাগীয় উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, নিয়মিত বাজার তদারকির আওতায় বদরগঞ্জে তদারকি পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রংপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রংপুর/স/এস

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts