সরিষাবাড়ী সংবাদদাতা
যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। পরে ঝালুপাড়া সড়কে বৃক্ষরোপণ করা হয়েছে। উপজেলা যুবদলের দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আরামনগর বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আহবায়ক রমজান আলী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা যুবদলের আহবায়ক এ কেএম ফয়জুল কবির তালুকদার শাহিন। আরো বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, জুম্মা আহবায় ক দুলাল মিয়া প্রমূখ। পরে কেক কাটা হয় এবং পৌরসভার ঝালোপাড়া সড়কে বৃক্ষরোপণ করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহিন বলেন, নানা কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

