যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দল, লেবানন ইস্যুতে শঙ্কা – DesheBideshe

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দল, লেবানন ইস্যুতে শঙ্কা – DesheBideshe



যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দল, লেবানন ইস্যুতে শঙ্কা – DesheBideshe

ইসলামাবাদ, ১০ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করেছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের।

তবে দুই দেশের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হওয়া নিয়ে তৈরি হয়েছে চরম শঙ্কা। এই অনিশ্চয়তার মূল কেন্দ্রে রয়েছে লেবানন ইস্যু।

গত বুধবার পাকিস্তান মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়া হয়। ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছিলেন যে লেবাননও এই যুদ্ধবিরতির আওতায় থাকবে। কিন্তু এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান লেবানন এই চুক্তির অন্তর্ভুক্ত হবে না। এরপরই লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এসব হামলায় দুই শতাধিক মানুষ নিহত এবং প্রায় এক হাজার দুইশ জন আহত হয়েছেন।

ইরান এখন স্পষ্ট শর্ত জুড়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি তাদের সঙ্গে সংলাপে বসতে চায় তবে অবিলম্বে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। ইসরায়েল এখন পর্যন্ত এই শর্ত মেনে নেয়নি এবং এই বিষয়টি ঘিরেই মূল দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।

এরই মধ্যে ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসলামাবাদের সংলাপ সাময়িকভাবে স্থগিত করেছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে তেহরান চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা হোক।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬



Explore More Districts