যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান। কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এদিন লন্ডনে পৌঁছান।

গত মাসে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম বাংলাদেশের কোনো দূতকে  প্রত্যাহার করা হলো। আবিদা ইসলামকে ঢাকায় ফিরতে বলা হয়েছে। হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, আবিদা ইসলাম লন্ডনের হাইকমিশনকে আওয়ামীকরণ করে রেখেছেন। বাংলাদেশের স্বার্থ না দেখার কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে।

Explore More Districts