যুক্তরাজ্যে আঘাত হানার মতো ইরানি ক্ষেপণাস্ত্রের প্রমাণ নেই: ব্রিটিশ মন্ত্রী – DesheBideshe

যুক্তরাজ্যে আঘাত হানার মতো ইরানি ক্ষেপণাস্ত্রের প্রমাণ নেই: ব্রিটিশ মন্ত্রী – DesheBideshe

যুক্তরাজ্যে আঘাত হানার মতো ইরানি ক্ষেপণাস্ত্রের প্রমাণ নেই: ব্রিটিশ মন্ত্রী – DesheBideshe

ওয়াশিংটন, ২২ মার্চ – ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী, যুক্তরাজ্যের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের হাতে রয়েছে।

তবে যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী স্টিভ রিড জানিয়েছেন, এই ধরনের দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছিল যে তেহরানের কাছে প্রায় চার হাজার কিলোমিটার দূরে হামলা চালানোর মতো অস্ত্র রয়েছে।

এই প্রসঙ্গে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ রিড বলেন, ইরান যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু বানাচ্ছে কিংবা চাইলেও তারা এমন হামলা চালাতে সক্ষম হবে, এমন কোনো মূল্যায়ন তাদের হাতে নেই। এর আগে গত শুক্রবার রাতে ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের হামলার খবরের পর এই আলোচনা সামনে আসে। উল্লেখ্য, ওই দ্বীপপুঞ্জটি ইরান থেকে প্রায় তিন হাজার আটশো কিলোমিটার দূরে অবস্থিত।

মন্ত্রী রিড ওই ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটিশ ভূখণ্ডের ঠিক কতটা কাছাকাছি পৌঁছেছিল, সে বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান।

তিনি স্পষ্ট করে বলেন যে এই ধরনের হামলার কোনো অপারেশনাল বা পরিচালনাসংক্রান্ত তথ্য তিনি প্রকাশ করতে পারবেন না। জানা গেছে, শুক্রবার রাতের ওই ঘটনায় ডিয়েগো গার্সিয়া অভিমুখে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এর মধ্যে একটি মাঝপথেই লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে যায় এবং অন্যটিকে আকাশেই প্রতিহত করা সম্ভব হয়।

এ এম/ ২২ মার্চ ২০২৬



Explore More Districts