আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ আসনে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর সমর্থনে সোমবার সন্ধ্যায় এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শহরের আব্দুস সামাদ মেমোরিয়াল স্কুলে আয়োজিত এ সমাবেশে ভোটার ও সম্মানিত নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী আনিসুর রহমান মুকুল। সমাবেশে সভাপতিত্ব করেন এবিএম আখতারুজ্জামান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির নেতৃবৃন্দ, যশোর নগর যুবদল, যশোর জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গণসমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


