যশোর-৩ আসনে জাগপা প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী পরিচালনা কমিটি গঠন

যশোর-৩ আসনে জাগপা প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী পরিচালনা কমিটি গঠন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৩ (সদর) সংসদীয় আসনে তোড়জোড় শুরু করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। দলটির মনোনীত প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী কার্যক্রমকে বেগবান ও সুশৃঙ্খল করতে একটি শক্তিশালী ‘নির্বাচনী পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দলীয় এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই নির্বাচনী পরিচালনা কমিটিতে ডাক্তার এম এ সামাদকে আহ্বায়ক এবং আলহাজ জাকির হোসেনকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যুগ্ম আহ্বায়ক খন্দকার জাহিদ হাসান, আনোয়ার হোসেন মধু ও বজলু হাওলাদার।

নির্বাচনী মাঠের কৌশল নির্ধারণ ও প্রচার-প্রচারণা তদারকির জন্য ২৫ সদস্যের এই কমিটিতে স্থান পেয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সদস্যরা হলেন— ডাক্তার রবিউল ইসলাম, ইকবাল হোসেন, সুশান্ত সরকার, সিরাজুল ইসলাম, প্রতাপ বিশ্বাস, মোহাম্মদ জহির, রেজত্তয়ান বাবু, রিয়াজ হোসেন, বাচ্চু শেখ, রাজু মোল্লা, আমছারুল হক, ফয়সাল হোসেন, মতিউর রহমান মতি, টুকু আহম্মেদ, রঘুনাথ বিশ্বাস, মো. আজিম, মোহাম্মদ বাবু, প্রদীপ বিশ্বাস, মীর হারুনার রশিদ এবং সৌরভ বিশ্বাস।

দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটি এখন থেকে যশোর-৩ আসনের প্রতিটি ইউনিয়নে নির্বাচনী ক্যাম্পেইন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন, এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন নির্বাচনে জাগপা মনোনীত প্রার্থী নিজামদ্দিন অমিতের পক্ষে জনমত গঠন করা সম্ভব হবে।

Explore More Districts