যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৬ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৫০ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ ৫৮টি শাড়ি, ৫৭টি চকলেট, ৩৬ কেজি ফুচকা, ১ কেজি জিরা, ৫০০ গ্রাম কিসমিস, ৫ প্যাকেট সনপাপড়ি এবং ৩৫২টি কসমেটিকস সামগ্রী।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল পাচারকারী চক্রের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।
তিনি বলেন,সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

