যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে একজনকে আটক করেছে বিজিবি। এ সময় ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ওষুধ ও ২৯০টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করে।
এ ঘটনায় আটক করা হয়েছে মো. সোহেল (৩৮) নামে এক ব্যক্তিকে। তিনি শার্শার কাশিপুর শেখপাড়া গ্রামের আইয়ুব খানের ছেলে। আটক সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

