যশোর সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যশোর সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যশোরের ঝিকরগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মহিউদ্দিন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরও একজন আহত রয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেনেয়ালি এলাকায় ব্র্যাক অফিসের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন বাঘারপাড়া উপজেলার পার্বতীপুর গ্রামের হাজী শহিদের ছেলে। আহত কামরুল ইসলাম নান্টু (২৯) একই উপজেলার চন্ডিপুর গ্রামের মুরাদ বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলযোগে শার্শা উপজেলার জামতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে উভয়েই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন মারা যান। অপর আহত কামরুল ইসলাম নান্টু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জড়িত পিকআপটি পালিয়ে গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Explore More Districts