প্রেস বিজ্ঞপ্তি: দৈনিক প্রভাতফেরি পত্রিকার নির্বাহী সম্পাদক হারুন অর রশিদকে ইউনিট প্রধান ও দৈনিক জনতা’র উপজেলা প্রতিনিধি কামরুল ইসলামকে ডেপুটি ইউনিট প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর উপজেলা ইউনিট অনুমোদন দেয়া হয়েছে।
অনুমোদিত ইউনিট কমিটিতে উপদেষ্টা করা হয়েছে নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, প্রবীণ সাংবাদিক সুনীল কুমার দাস ও নওয়াপাড়া প্রেসক্লাবের বর্তমান সভাপতি এস. এম মুজিবর রহমানকে।
সোমবার দুপুরে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেয়া হয়। ইউনিটের কার্যনির্বাহী অন্য সদস্যরা হলেন, শেখ আসাদুল্লাহ, মোঃ আমিরুল ইসলাম, মো. শামসুজ্জামান মন্টু, মোঃ মিজানুর রহমান, আলী আকবর সম্রাট, মোঃ নাসিরুজ্জামান হৃদয় ও তাওহীদ হাসান ওসামা।


