যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অভয়নগর কে হারিয়ে ফাইনালে চৌগাছা

যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অভয়নগর কে হারিয়ে ফাইনালে চৌগাছা

যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠলো চৌগাছা উপজেলা দল। মঙ্গলবার বিকেলে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় চৌগাছা উপজেলা দল ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে অভয়নগর উপজেলা দলকে।

চৌগাছা উপজেলা দলের পক্ষে একমাত্র গোলটি করেন শিহাব। ম্যাচ সেরা হয়েছেন চৌগাছা উপজেলা দলের শিহাব। জেলা প্রশাসনে আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট।

আগামীকাল ২০ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে এ আসর। শিরোপা নির্ধারনী ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করবে সদর ও চৌগাছা উপজেলা দল।

Explore More Districts