যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের অতিরিক্ত দামে ওষুধ কিনতে সহযোগিতা করার অভিযোগে আসাদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটক আসাদুল ইসলাম যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার নবাব শেখের ছেলে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালের তৃতীয় তলার নারী ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহত ইউসুফ (৫০)–এর পরিবারের সদস্যদের একটি ফার্মেসিতে নিয়ে গিয়ে অতিরিক্ত দামে ওষুধ কেনায় সহযোগিতা করার অভিযোগ ওঠে আসাদুলের বিরুদ্ধে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য তাকে এর আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল।
পরে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানানো হলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

