স্টাফ রিপোর্টার:যশোর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে সদর উপজেলা ছাত্রদল। মিছিল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের প্রতিও কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন এবং সদস্য সচিব পিকুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন কায়েস, যশোর জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক রাব্বির হোসেন, সরকারি এমএম কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাসান শুভ, সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান আসিফ, আব্দুল্লাহ আল মাহফুজ, আশরাফুল ইসলাম ইমন, মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিনহাজুল আবেদীন শান্ত, দেয়াড়া ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন, চুড়ামনকাঠি ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান, নওয়াপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল্লাহ বিশ্বাস, উপশহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহিম নাফিস আবিদ, রামনগর ইউনিয়নের সভাপতি মামুন হাসান, নরেন্দ্রপুর ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম রাশেদ, লেবুতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন হোসেন, ইছালি ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াল শেখ, উপশহর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকারিয়া শেখ অভি, দেয়াড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহিন হাসান, রামনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কচুয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজন হোসেনসহ আরও অনেকে।
মিছিলটি সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


