যশোর কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান

যশোর কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের স্মারকলিপি প্রদান

১৯ জুন দুপুর সাড়ে বারোটার দিকে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের যশোর জেলা কমিটির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) এর নিকট স্মারকলিপি প্রদান করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা আহ্বায়ক মিজানুর রহমান, কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, তসলিম উর রহমান, শাহজান আলী, এড. আমিনুর রহমান হিরু, হাচিনুর রহমান, ইঞ্জিনিয়ার আবু হাসান ও উজ্জ্বল বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল শিলাবৃষ্টি ও ঝড়ে চৌগাছা ও সদর উপজেলার ফসলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তালিকা জমা দেওয়া হলেও ঈদের আগে তাঁদের মাঝে চাল বিতরণকে অসম্মানজনক বলে উল্লেখ করেন তাঁরা। এছাড়া অনেক কৃষক সহায়তা পাননি বলেও অভিযোগ করেন।

তাঁরা ক্ষতিগ্রস্ত সকল কৃষককে দ্রুত সহায়তা প্রদান, পরবর্তী ধান চাষে সহায়তা এবং দরিদ্র কৃষক-খেতমজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।

Explore More Districts