যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনকে আদালতে হাজির করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ৯টা ৩১ মিনিটে কেন্দ্রীয় কারাগার যশোর থেকে তাকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যশোরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় প্রিজনার্স ভ্যানে সশস্ত্র পুলিশ পাহারা এবং গোয়েন্দা নজরদারি ছিল।
জাহিদ হোসেন মিলন যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার শেখ রুস্তম আলীর ছেলে।
তিনি কোতোয়ালি থানার মামলা নং-৪৯, জিআর-৯৫৪/২৫-এর আসামি। মামলাটি ২০২৫ সালের ১৩ নভেম্বর দায়ের করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩) ধারাসহ দণ্ডবিধির ১৪৩ ও ৪৩৫ ধারায় অভিযোগ রয়েছে।
আদালতে হাজিরা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


