যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া বেলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন আব্দুর রশিদ (৫০)। তিনি যশোর সদর উপজেলার জোত রহিমপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। আহত ব্যক্তি অন্তর (২৪), পাঁচবাড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রশিদ মোটরসাইকেলযোগে শহরের দিকে আসছিলেন। একই সময় বিপরীত দিক থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন অন্তর। পথিমধ্যে পাঁচবাড়িয়া বেলতলা এলাকায় তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। আহত অন্তর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আইনগত বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ দেখছে বলে জানা গেছে।

Explore More Districts