যশোরে শিশু ধর্ষণের ঘটনায় হাসপাতালে ভর্তি

যশোরে শিশু ধর্ষণের ঘটনায় হাসপাতালে ভর্তি

যশোর শহরের ঘোপ বউবাজার এলাকায় ধর্ষণের শিকার হয়েছে মাত্র দুই বছর বয়সী এক শিশু। শিশু বর্তমানে যশোর হাসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তার পিতা আসাদুজ্জামান এবং মাতা আখি মনি জানান, গত ১২ ফেব্রুয়ারি দুপুরে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিশুটির মা তাকে নিয়ে যশোর শহরের মাড়ুয়া মন্দির এলাকায় রোকেয়ার ঘরে অবস্থান করছিলেন। সে সময় রোকেয়ার এক অজ্ঞাত পরিচয়ের কাজের মহিলা শিশুকে বেড়ানোর কথা বলে তার মেয়ের জামাইয়ের বাসায় ঘোপ বউবাজারে নিয়ে যায়। সেখানেই এক অজ্ঞাতনামা ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে।

ভয় ও সামাজিক মর্যাদাহানির আশঙ্কায় ঘটনার পর থেকে এতদিন বিষয়টি চেপে রাখেন পরিবারের সদস্যরা। কিন্তু সম্প্রতি লাবণ্যের প্রসাবে তীব্র জ্বালাপোড়া শুরু হলে বাধ্য হয়ে আজ ১২ মার্চ ২০২৬ সকাল পৌনে এগারোটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক অবস্থা গুরুতর না হলেও তৃতীয় তলার গাইনী ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

তার বাবার দাবি, আইনের আশ্রয় নিয়ে তিনি এই ঘটনার বিচার চান। এ ব্যাপারে যোগাযোগ করা হলে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়,খবর পেয়ে তারা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা এই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

Explore More Districts