যশোরে র্যাব অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
র্যাব জানায়,মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল র্যাব-৬,গোপন সংবাদের ভিত্তিতে সদরের মাহিদিয়া বাজার ভাতুরিয়া রোডে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি যানবাহন তল্লাশি করে গাড়ির চালকের পাশের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. আলী রেজা (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি যশোর শহরের ষষ্টিতলাপাড়া এলাকার বাসিন্দা এবং আবু জাফর তরফদার (মিয়া)এর ছেলে।
র্যাব আরও জানায়,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



