বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) বিশেষ সংকলন ‘বিদ্রোহী-২০২৬’ প্রকাশ উপলক্ষে যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে যশোর শহরের পোস্ট অফিসপাড়ায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ নাজমুল কাদির জাহাঙ্গীর।
বিএসপির সহসভাপতি কবি আমির হোসেন মিলনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বিশেষ সংকলন ‘বিদ্রোহী’র সম্পাদক কবি ও সাংবাদিক কাজী নূর। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি এডিএম রতন, আজীবন সদস্য এস এম আলমগীর কাইয়ুম, কবি বকুল হক, মো. মনিরুজ্জামান, এস এম শরিফুল আলম, সানজিদা ফেরদৌসী ও শরিফ হোসেন ধীমানসহ অন্যরা।
সভায় প্রধান অতিথি সৈয়দ নাজমুল কাদির জাহাঙ্গীর বিদ্রোহী সাহিত্য পরিষদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি বিশেষ সংকলন ‘বিদ্রোহী’ প্রকাশের জন্য আর্থিক সহযোগিতাও করেন।


