যশোর সদর উপজেলার হৈবৎপুর ইউনিয়নের ফুলতলা বাজারে পারিবারিক বিবাদপূর্ণ একটি জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। জমিটি দখল নিতে ইতিমধ্যে সেখানে পাকা স্থাপনা তৈরির চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় জমির মালিক নুরুল হুদা গং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৩১ নং উত্তর ললিতাদাহ মৌজার আর এস খতিয়ান নং ৩৬১, আরএস দাগ নং ২০৮৫ জসির পরিমান ১৩২ শতকের মধ্যে ২২ শতক বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালত সদর, যশোরে দেওয়ানি ৯৮/২৬ (হকসুকা) মোকাদ্দমা বিচারাধীন রয়েছে।
উক্ত জায়গা জমি সংক্রান্তে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত যশোর -এ পি নং ২০৮/২৬ ফৌ: কা: বি: ১৪৪/১৪৫ ধারায় মামলা করা হয়েছে। উক্ত আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্ব স্ব অবস্থানে থাকিয়া যাতে শান্তি শৃঙ্খলা অবনতী না হয় সেই মর্মে নির্দেশ প্রদান করেন। কিন্তু বিবাদী মোছা: রুমা খাতুন স্থানীয় বিএনপি নেতা ইউসুফ আলী, রবিউল ইসলামসহ আরো কয়েকজনের সহযোগিতায় ওই জমি দখলের জন্য মরিয়া হয়ে ওঠে। বিবাদী রুমা খাতুর ওই জমি দখলের জন্য স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে প্রতিনিয়ত মহড়া দিচ্ছে। জমিতে সন্ত্রাসীদের বসায় রেখে পাকা স্থাপনা তৈরি করছে। এভাবে প্রতিনিয়ত সন্ত্রাসীদের নিয়ে মহড়া দেওয়ার কারনে বাদী তার পরিবার নিয়ে আতঙ্কেও মধ্যে দিন কাটাচ্ছে।
বাদী নুরুল হুদা জানান, জমিটি তাদের পৈতিক সূত্রে পাওয়া। কিন্তু রুমা বেগম একটি অংশ ক্রয় করেন। তার ক্রয় করা জমি ছাড়াও জোর পূর্বক পাশ থেকে বেশি করে জমি দখল করতে চায়। আমরা আদালতের স্মরনাপন্ন হয়। আদালত নিষেধাজ্ঞা জারি করে।
কিন্তু তারপরও সন্ত্রাসীদের নিয়ে জমি দখলের পায়তারা চালাচ্ছে। জমি দখলের জন্য তারা আমরা এক ভাইয়ের দোকানে হামলা চালিয়ে লুটপাট করেছে। এজন্য তিনি স্থানীয় সন্ত্রাসীদের ভাড়া করে এলাকায় প্রতিনিয়ত মহড়া দিচ্ছেন। আমরা এখন আতঙ্কের মধ্যে দিন কাচাচ্ছি।


