যশোরে বাঘারপাড়ায় প্রবীণ আওয়ামীলীগ নেতা ও সাবেক ক্রীড়া সংগঠক মোশারফ হোসেন আর নেই। শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বাঘারপাড়া উপজেলার কড়াইতলা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলাইমান হোসেন বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্লা, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ অধিকারী, আওয়ামীলীগ নেতা গোলাম সরোয়ার, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন প্রমুখ।



