যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড ও সাক্ষাৎকার

যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড ও সাক্ষাৎকার

যশোরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে প্যারেড, চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টায় যশোর পুলিশ লাইনস মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল/নায়েক থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।

পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি প্যারেড পরীক্ষা পরিদর্শনের পাশাপাশি পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার গ্রহণ করেন।

এ সময় বোর্ডের সদস্য সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহীনুর চৌধুরী, যশোরের ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব এবং যশোর পুলিশ লাইনসের আরআই (সশস্ত্র) পরিদর্শক মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়া যশোর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Explore More Districts