যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহন উল্টে আহত ৪

যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহনের একটি বাস উল্টে গিয়ে চারজন আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকাল দশটার দিকে শংকরপুর বাস টার্মিনাল সংলগ্ন মহিউদ্দিন তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আহতরা হলেন যশোরের মনিরামপুরের মাসুম বিল্লাহ (৩৭), মাগুরার বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম (৭৫), ঝিনাইদহের অর্ক (২৮) এবং নড়াইলের চঞ্চল (৪৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত।

Explore More Districts