চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার চক্রান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিপ্লবী কমিউনিস্ট লীগ।
সংগঠনের জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য নাজিম উদ্দীন এবং জিল্লুর রহমান ভিটু। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সম্পাদকমণ্ডলীর সদস্য তসলিম উর রহমান।
বক্তারা বলেন, নির্বাচনী ডামাডোলের সুযোগ নিয়ে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার যে কোনো চক্রান্ত কঠোরভাবে প্রতিহত করা হবে। তারা প্রতারণা ও অবৈধ গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও সাম্রাজ্যবাদবিরোধী শক্তিকে প্রতিহত করতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী রাশেদ খানকে কাস্তে মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান



