যশোরে দেশীয় ধারালো অস্ত্রসহ যুবক আটক

যশোরে দেশীয় ধারালো অস্ত্রসহ যুবক আটক

যশোর প্রতিনিধি: দেশীয় ধারালো অস্ত্রসহ শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ রাহাত হোসেন (৩০) নামে এক ব্যক্তি যুবককে আটক করেছে। যশোর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের শংকরপুর যশোর কলেজ রোডের হোসেন মোল্লার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক রাহাত হোসেন, শহরের কাজীপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাহাত দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাকে সন্দেহজনক অবস্থায় দেখতে পায়। এ সময় পুলিশ সদস্যরা এগিয়ে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটককৃতের কাছ থেকে একটি বিশেষ কায়দায় তৈরি দেশীয় চাইনিজ কুড়াল, তিনটি বার্মিজ চাকু, একটি হাসুয়া এবং দেশীয় অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত চারটি লোহার পাত উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, রাহাত দীর্ঘদিন ধরে অস্ত্র প্রদর্শন করে যশোর শহর ও আশপাশের এলাকায় ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইসহ চারটি মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

Explore More Districts