বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় যশোরে এক “নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল”-এর আয়োজন করা হয়েছে।
আগামীকাল ৫ জানুয়ারি সোমবার বিকেল ৩টায় ঐতিহাসিক টাউন হল ময়দানে এই বিশাল শোক সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটির আয়োজক হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সর্বস্তরের সাধারণ জনতা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
তিনি এক বার্তায় জানান, “দেশনেত্রীর স্মৃতি স্মরণে এবং তাঁর পরকালীন শান্তির কামনায় আয়োজিত এই নাগরিক শোক সভা ও দোয়া মাহফিলে আপনার ও আপনার সংগঠনের সদস্যদের উপস্থিতি আয়োজনকে সুন্দর ও সার্থক করবে।”


