যশোরে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২

যশোরে পৃথক অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) যশোর সদর থানা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে চাঁচড়া-কোর্ট মোড় সড়কের রোজা স্টিল অ্যান্ড ফার্নিচারের সামনে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় আলমগীর শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, একই দিন রাত ১২টার দিকে নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগুনিতলা এলাকায় অভিযান চালায় ডিবির অপর একটি দল। অভিযানে বনি আমিন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

দুটি অভিযানে মোট ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Explore More Districts