যশোরে ট্রলির ধাক্কায় চাচা নিহত, ভাতিজা আহত

যশোরে ট্রলির ধাক্কায় চাচা নিহত, ভাতিজা আহত

যশোর শহরের মাহিদিয়া বাজার এলাকায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রবিউল ইসলাম (৪৫), মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের কোদলাপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন ভাতিজা একই গ্রামের আবু হাসান এর ছেলে আহত আব্দুর রহমান (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে যশোর শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে রোগী দেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে মাহিদিয়া বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রহমানকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নিহতের মরদেহের পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Explore More Districts