যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২ মে) সকালে যশোর সদর উপজেলার মনোহরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে যশোর-মাগুরা মহাসড়কে একটি হানিফ পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২১) থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে বেলা পৌনে এগারোটার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় অভিযুক্তের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ১২০০ পিস ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতার রবিউল ইসলাম শংকরপুর চোপদারপাড়া বারেক সড়ক এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Explore More Districts