যশোরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ডাবলুর সহযোগিসহ আটক

যশোরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ডাবলুর সহযোগিসহ আটক

jessore atok map

যশোরেরর চিহ্নিত মাদক ব্যবসায়ী ও এক ডর্জন মামলার আসামি জাহাঙ্গীর আলম ডাবলুসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ডাবলু মুড়লী খাঁপাড়ার মৃত জান মুহাম্মদের ছেলে। তার সহযোগির নাম সিরাজুল ইসলাম নয়ন । সে রাজাহরহাট শীতারামপুর পশ্চিমপাড়ার লোকমান হোসেনের ছেলে। তাদের কাছ থেকে ৪৪ পিসি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

চানপাড়া পুলিশ ক্যাম্পের এএসআই আবুল কালাম আজাদ জানিয়েছেন, বুধবার রাত ১০টার দিকে বালিয়াডাঙ্গা গ্রামের একটি চায়ের দোকানের সামনে চিহ্নিত মাদক কারবারী ডাবলু ও তার সহযোগিরা মাদক দ্রব্য বিক্রি করছে। সংবাদ পেয়ে তিনি সেখানে পৌছালে আসামিরা পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। পিছু ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় ডাবলুর কাছ থেকে ২৪ পিস এবং নয়নের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

Explore More Districts