যশোরে কৃষিজমির মাটি কাটায় ৩ জনকে জরিমানা

যশোরে কৃষিজমির মাটি কাটায় ৩ জনকে জরিমানা

যশোরের অভয়নগর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কৃষিজমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার সময় তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু ঘটনাস্থলে আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৭(ক) ধারায় শাহিন আলম ওসমান হোসেন ও রিফাতকে পৃথকভাবে ৬০ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

Explore More Districts