যশোরে একদিনে ডেঙ্গু শনাক্ত ১২, হাসপাতালে ভর্তি ২৫

যশোরে একদিনে ডেঙ্গু শনাক্ত ১২, হাসপাতালে ভর্তি ২৫

jessore hospital 250

গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৫ জন, অভয়নগরে ১৫ জন, ঝিকরগাছায় ১ জন, কেশবপুরে ২ জন এবং মণিরামপুরে ২ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত জেলায় মোট ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২২৫ জন সুস্থ হয়েছেন, ১ জনকে রেফার করা হয়েছে। এ সময় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

Explore More Districts