যশোরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী আটক

যশোরে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী আটক

যশোরে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও নাশকতার মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন চৌগাছার হীজলী গ্রামের মশিয়ার রহমান, শার্শার পাঁচভুলট গ্রামের হযরত আলী, বেনাপোলের বুঝতলা গ্রামের ইসমাইল সরদার, কেশবপুরের কোমরপুর গ্রামের আব্দুল আহাদ এবং যশোর সদর উপজেলার রূপদিয়া খানপাড়া গ্রামের রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, মশিয়ার রহমান ও আব্দুল আহাদ সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি। হযরত আলী ও ইসমাইল সরদার বিশেষ ক্ষমতা আইনের মামলায় এবং রফিকুল ইসলাম নাশকতার মামলায় অভিযুক্ত।

চৌগাছা, শার্শা, বেনাপোল ও কেশবপুর থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

Explore More Districts