যশোরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৫৭টি সিমকার্ড ও নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।
আটকরা হলেন—মাগুরার শালিখার তাপস কুমার, মাদারীপুরের কালকিনির তুষার শিকদার এবং যশোর সদর উপজেলার সাদিয়া ইসলাম সুইটি ও ইসরাত জাহান তৃপ্তি।
পুলিশ জানায়, সোমবার ভোরে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে তাপস ও তুষারকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘোপ নওয়াপাড়া রোডের একটি বাসায় অভিযান চালিয়ে সাদিয়া ও ইসরাতকে আটক করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে যায়।
পুলিশের দাবি, আটকরা বিভিন্ন অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ও ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অর্থ লেনদেন ও ই-ট্রানজেকশন পরিচালনা করছিলেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
টিবি ক্লিনিক এলাকায় পরিত্যক্ত বাড়িতে মাদকের কারবারের অভিযোগ

