গাজী সাঈদ: যশোরের সিরাজ সিঙ্গায় পুকুরের পানিতে ডুবে মাইমুনা নামে আড়াই বছরের এক শিশুর করুন মৃত্যু ঘটেছে।
স্বরেজমিন জানা যায়, আজ দুপুর ২.৩০টার দিকে সিরাজ সিঙ্গা বাদুরতলা এলাকার ভ্যান চালক ও ডাব বিক্রেতা সাত্তার হোসেনের ছোট মেয়ে মাইমুনাকে হঠাৎ খুজে না পাওয়ায় বাড়ির লোকজন এদিক সেদিক খুজতে থাকে
, একপর্যায়ে সন্দেহ বশত বাড়ির সামনের পুকুরে খুজতে গেলে পানির তলদেশ থেকে শিশু বাচ্চাটির লাশ পায়ে বাঁধলে উদ্ধার পুর্বক জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

