যশোরের যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রগুলি উদ্ধার দুইভাইসহ চারজন আটক

যশোরের যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রগুলি উদ্ধার দুইভাইসহ চারজন আটক

যশোরে এক বাড়িতে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযান বিদেশি পিস্তল, অস্ত্র ও মদ উদ্ধার, দুই ভাইসহ চারজন আটক।

শনিবার দিবাগত রাত ১২টার পর শহরের ঢাকারোড বিসিএমসি কলেজ সংলগ্ন আরিফের বাড়িতে অভিযান শুরু করে যৌথ বাহিনী। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, একটি গুলি, দুটি চাপাতি, দুটি চাকু, একটি টেলিস্কোপ, এক বক্স এয়ারগানের গুলি, পাঁচটি মদের বোতল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে আরিফ পালিয়ে গেলেও আটক করা হয় তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগর। এছাড়া আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকেও আটক করা হয়। রাত সাড়ে চারটার দিকে আটক ব্যক্তিদের যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আটক ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Explore More Districts