মৌলভীবাজার পৌর জামায়াতের ইফতার মাহফিল

মৌলভীবাজার পৌর জামায়াতের ইফতার মাহফিল

মৌলভীবাজার পৌর জামায়াতের ইফতার মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌর শাখার উদ্যোগে ‘রামাদানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত এ ইফতারে জেলা ও শহরের বিভিন্ন পর্যায়ের ৫ হাজারেরও অধিক রোজাদার অংশগ্রহণ করেন।

পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জননেতা মো. আব্দুল মান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, জেলা সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামীর আলী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আয়েছ আহমদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শাহ মো: আলাউদ্দিন, মাওলানা শেখ মো: আব্দুল হক, সদর উপজেলা জামায়াত আমীর ফখরুল ইসলাম, মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি কাজী দাইয়ান আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভা পেশাজীবী বিভাগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী।

বক্তারা মাহে রামাদানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ব্যক্তি ও সমাজ জীবনে তাকওয়া অর্জনের আহ্বান জানান। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পৌর জামায়াতের ইফতার মাহফিলে জামায়াত নেতৃবৃন্দসহ বিএনপি ও এনসিপির নেতৃবৃন্দ, চিকিৎসক, সাংবাদিক, এডভোকেট, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবি, শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের লোক উপস্থিত ছিলেন।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts