মোবাইল টাওয়ারের রেডিয়েশন ক্ষতিকর নয়: বিটিআরসি কমিশনার

মোবাইল টাওয়ারের রেডিয়েশন ক্ষতিকর নয়: বিটিআরসি কমিশনার

মোবাইল কোম্পানির টাওয়ার থেকে নির্গত রেডিয়েশন মানুষের শরীর ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য ক্ষতিকর প্রভাব ফেলে না বলে জানিয়েছেন বিটিআরসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ।

মঙ্গলবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, মোবাইল টাওয়ারের রেডিয়েশন মাইক্রোওয়েভ, মোবাইল ফোন বা ওয়াই-ফাই রাউটারের তুলনায় অনেক কম। তাই টাওয়ার নিয়ে অযথা আতঙ্ক না ছড়িয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানসহ বিটিআরসি, প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Explore More Districts