মেহেরপুরে ৪০ বস্তা অবৈধ সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা – DesheBideshe

মেহেরপুরে ৪০ বস্তা অবৈধ সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা – DesheBideshe

মেহেরপুরে ৪০ বস্তা অবৈধ সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা – DesheBideshe

মেহেরপুর, ২১ ফেব্রুয়ারি – মেহেরপুরে অবৈধভাবে পাচারকালে ৪০ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনের সামনে থেকে একটি ইঞ্জিনচালিত নছিমন আটক করে এই সার উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেরপুর শহর থেকে এসব সার অবৈধ উপায়ে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের একটি দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়, মেসার্স মোয়াজ্জেম হোসেন নামক প্রতিষ্ঠানের প্রোপাইটার মনিরা নাজমার প্রতিনিধি রাশেদুলকে এই ঘটনায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিতরণের নির্দেশ দিয়েছেন আদালত। অভিযান চলাকালে মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমদাদুল হাসান উপস্থিত ছিলেন।

এস এম/ ২১ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts