মেসি নাকি রোনালদো: সেরা হিসেবে কাকে বেছে নিলেন মদরিচ

মেসি নাকি রোনালদো: সেরা হিসেবে কাকে বেছে নিলেন মদরিচ

গেল গ্রীষ্মে রিয়াল মাদ্রিদ সমর্থকদের মনে বিষাদের মেঘ জমিয়ে বিদায় নিয়েছিলেন লুকা মদরিচ। দীর্ঘ ১৩টি মৌসুম স্পেনের রাজধানীতে কাটিয়েছেন এই ক্রোয়েশিয়ান জাদুকর। মাঠের খেলা আর মাঠের বাইরের অমায়িক ব্যবহার—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন মাদ্রিদিস্তাদের চোখের মণি।

বয়সটা গত সেপ্টেম্বরে ৪০ ছুঁয়েছে, কিন্তু পা দুটোর ধার যেন কমেনি একটুও। রিয়াল ছেড়ে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিলেও এখনো মাঝমাঠ শাসন করছেন চেনা ছন্দে। রিয়ালের দীর্ঘ ক্যারিয়ারে অনেক বড় বড় কোচ আর সতীর্থের সঙ্গ পেয়েছেন তিনি।

সম্প্রতি ‘কোরিয়ারে দেল্লা সেরা’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শৈশব, বেড়ে ওঠা, ফুটবলে দীর্ঘ পথচলা নিয়ে কথা বলেছেন মদরিচ। খুব স্বাভাবিকভাবেই সেখানে এসেছে মেসি-রোনালদোর প্রসঙ্গও। সরাসরিই তাঁকে প্রশ্ন করা হয়েছিল—লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো, কে সেরা?

Explore More Districts