শামীম আলম
জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ঝাউগড়া ইউনিয়নের শেখসাদী রৌমারী বিল সরকারী খাস জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা অবৈধ ভাবে মাটি উত্তোলন করছে অনেক দিন যাবত। খাদেম, কালা ও ফকিরের নিতৃত্বে ১৫ থেকে ১৬ জন দল বেধে ঐ বিল থেকে মাটি উত্তোলন করে আসছে। ঝাউগড়া ইউনিয়নের হাজার হাজার কৃষকের আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়ে ১০নং ঝাউগড়া ভূমি অফিসে অভিযোগ দিলে নায়েভ কোন প্রদক্ষেপ নেয়নি। ঐ ঝাউগড়া বিলের আশেপাশে যে আবাদি জমি রয়েছে। এই জমি নিয়ে কৃষকরা অনেক বিপদে রয়েছে। এই দিকে ভূমি দুস্যরা দিনরাত সরকারী খাস জমি ড্রেজার দিয়ে কেটে অন্যত্র বিত্রিু করে লাভবান হচ্ছে। অন্য দিকে কৃষকের আবাদী জমি নষ্ট হয়ে তারা পথে বসার প্রত্রিুয়ায় চলছে। এই বিষয়ে ঐলাকার নায়েভের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ভাই আমার চাকরির সময় নাই আপনি মেলান্দহ ইউএনু স্যার অথবা এসিল্যান্ড স্যারের সাথে যোগাযোগ করেন। মেলান্দহ থানার এসিল্যান্ড সাথে ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।

