মেলান্দহ সংবাদদাতা
জামালপুর -৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা প্রদান করেছে মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজ। এ উপলক্ষে স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোহন তালুকদার এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান বাবুল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও এসএমসির সভাপতি মোহন তালুকদার, বিএনপির সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, শিক্ষার্থী আমেনা জান্নাত ঝিলিক প্রমুখ। অনুষ্ঠানে এসএসসির বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, রফিকুল ইসলাম রহিম, আলহাজ নূরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, পৌর বিএন’িপর সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদার, বকুলতলা মানবিক সোসাইটির চেয়ারম্যান হেলাল আকন্দ, সাবেক ছাত্র নেতা রুনু তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তি ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

