মুনসুর উল করিম শুধু রাজবাড়ীর নন, তিনি সমগ্র দেশের গর্ব- সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম |

মুনসুর উল করিম শুধু রাজবাড়ীর নন, তিনি সমগ্র দেশের গর্ব- সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম |

মুনসুর উল করিম শুধু রাজবাড়ীর নন, তিনি সমগ্র দেশের গর্ব- সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম |

রাজবাড়ী বার্তা ডট কম  ঃ

দেশের বরেণ্য শিল্পী ও একুশে পদকপ্রাপ্ত মুনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে।
আজ শনিবার (১৮ জুলাই) সকালে রাজবাড়ী শিল্পকলা একাডেমিতে জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুনসুর উল করিম শুধু রাজবাড়ীর নন, তিনি সমগ্র দেশের গর্ব। তাঁর সৃজনশীল শিল্পকর্ম দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। এমন একজন ক্ষণজন্মা গুণী মানুষের জন্ম রাজবাড়ীতে হওয়ায় জেলার মানুষ গর্বিত। তিনি বেঁচে থাকলে দেশের শিল্প-সংস্কৃতি আরও সমৃদ্ধ হতো।

Explore More Districts