দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঐতিহাসিক মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা অন্তর্র্বতী সরকারের নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম।
তিনি বলেন, ইতিহাস কখন মোছা যায় না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে কী করবে, সেটি তাদের ব্যাপার। মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সরকারিভাবে পালন করা হচ্ছে। এ উপলক্ষে আজ ভোরে মুজিবনগর স্মৃতিসৌধে আসেন উপদেষ্টা ফারুক–ই–আজম।
তিনি বলেন, এখানে ভেঙে ফেলা ভাস্কর্যগুলো পূণস্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তবে ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার ওপর ভিত্তি করে স্থাপনাগুলো নির্মাণ করা হবে। ভুল কিছু এখানে আরোপিত করা হবে না; সত্যিকার ইতিহাস মোচনও করা হবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুক–ই–আজম বলেন, মুজিবনগর সরকার প্রবাসী কিংবা অস্থায়ী সরকার নয়। মুজিবনগর সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। সে কারণে ওই সরকারই সাংবিধানিক সরকার। ইতিহাসের ওপর কোনো কিছু আরোপ করা যায় না। ইতিহাস, ইতিহাসই। এ সরকারের শপথ গ্রহণ একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি চিরকাল শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে সবাইকে স্মরণ রাখা দরকার।
ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে ফারুক–ই–আজম বলেন, সত্যিকারের মুক্তিযোদ্ধার তালিকা তৈরি করতে অন্তর্র্বতী সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। তবে আদালতে মামলা থাকার কারণে সেটি সম্ভব হচ্ছে না। মামলার রায়ের জন্য অপেক্ষা করছে সরকার। এ ব্যাপারে প্রায় ২ হাজার ৭০০–এর বেশি মামলা আদালতে রয়েছে। মামলা নিষ্পত্তি হওয়ার পরই মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন করা হবে।
মুজিবনগর আম্রকাননে ভাস্কর্য ভাঙচুরের বিষয়ে ফারুক–ই–আজম বলেন,
এর আগে আজ ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন ফারুক–ই–আজম। তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। পরে তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্স, আম্রকাননসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা নেই, ভাস্কর্যগুলো পূণস্থাপনের উদ্যোগ নেওয়া হবে : উপদেষ্টা
- Tags : ইচছ, উদযগ, উপদষট, নই, নওয়, নম, পণসথপনর, পরবরতনর, ভসকরযগল, মজবনগর, সরকরর, হব
Recent Posts

কৃষকের জমির সরিষা কেটে নিলেন যুবদল নেতা
February 23, 2026

মানুষের চাহিদা অনুযায়ী সশস্ত্র বাহিনী গড়ে তোলা হবে: প্রতিরক্ষা উপদেষ্টা
February 23, 2026
Explore More Districts
- Khulna District Newspapers
- Chattogram District Newspapers
- Dhaka District Newspapers
- Barisal District Newspapers
- Sylhet District Newspapers
- Rangpur District Newspapers
- Rajshahi District Newspapers
- Mymensingh District Newspapers
- Gazipur District Newspapers
- Cumilla district Newspapers
- Noakhali District Newspapers
- Faridpur District Newspapers
- Pabna District Newspapers
- Narayanganj District Newspapers
- Narsingdi District Newspapers
- Kushtia District Newspapers
- Dinajpur District Newspapers
- Bogura District Newspapers
- Jessore District Newspapers
- Bagerhat District Newspapers
- Barguna District Newspapers
- Bhola District Newspapers
- Brahmanbaria District Newspapers
- Chuadanga District Newspapers
- Chandpur District Newspapers
- Chapainawabganj District Newspapers
- Coxs Bazar District Newspapers
- Feni District Newspapers
- Gaibandha District Newspapers
- Gopalganj District Newspapers
- Habiganj District Newspapers
- Jamalpur District Newspapers
- Jhalokati District Newspapers
- Jhenaidah District Newspapers
- Joypurhat District Newspapers
- Kurigram District Newspapers
- Kishoreganj District Newspapers
- Khagrachhari District Newspapers
- Lakshmipur District Newspapers
- Lalmonirhat District Newspapers
- Madaripur District Newspapers
- Magura District Newspapers
- Manikganj District Newspapers
- Meherpur District Newspapers
- Naogaon District Newspapers
- Munshiganj District Newspapers
- Moulvibazar District Newspapers
- Narail District Newspapers
- Natore District Newspapers
- Netrokona District Newspapers
- Nilphamari District Newspapers
- Panchagarh District Newspapers
- Patuakhali District Newspapers
- Pirojpur District Newspapers
- Rajbari District Newspapers
- Rangamati District Newspapers
- Satkhira District Newspapers
- Shariatpur District Newspapers
- Sherpur District Newspapers
- Sirajganj District Newspapers
- Sunamganj District Newspapers
- Tangail District Newspapers
- Thakurgaon District Newspapers
