মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত – News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত – News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় জাহিদুর রহমান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার গোড়াই–সখীপুর সড়কের সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুর রহমান টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার ইসকান্দার আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল প্রায় সাড়ে ৮টার দিকে গোড়াই ইউনিয়নের সৈয়দপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুর রহমান মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাদিকুর রহমান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts