মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ নম্বর ভাতগ্রাম ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ জানুয়ারি) রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ভাতগ্রাম ইউনিয়নের দুল্যাবেগম গ্রামের বাসিন্দা এবং ওয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।
ওই মামলার তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় মির্জাপুর থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান আলী হোসেনকে গ্রেপ্তার করেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার যুবলীগ নেতাকে সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।


