মির্জাগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

মির্জাগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪ July ২০২৬ Tuesday ২:২৫:৫৪ PM

Print this E-mail this


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

মির্জাগঞ্জে ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার দিবাগত রাতে উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই ছাত্রদল নেতার নাম মো. আবুল বাশার (৩০)। তিনি কাঁকড়াবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ও দক্ষিণ গাবুয়া গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে। তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম রাসেল জানান, আবুল বাশার দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে তার ঘরে অভিযান চালননো হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আবুল বাসার নামে একজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts